একত্র - The cyclone and flood resilient housing
পরিবর্তনশীল পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ (সুন্দরবন) অঞ্চলের বহু মানুষ প্রতিনিয়ত গৃহহীন (উদ্বাস্তু) হয়ে চলেছে।
জলস্তর বৃদ্ধি, ভূমিক্ষয়, বন্যা ও ঝড় এর ক্রমবদ্ধর্মান বৃদ্ধি তার অন্যতম প্রধান কারন।
এই পরিবর্তনশীল ব-দ্বীপ অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের গৃহ নির্মাণে বিশেষ কিছু পরিবর্তন দরকার যা প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাদের রক্ষা করতে সক্ষম।
যেমন : ঝড় ও বন্যা মোকাবিলায় -> উচ্চতা বিশিষ্ট পিরামিড জাতীয় গৃহ, ভাসমান গৃহ ( floating house or amphibious house) বা আর কিছু হতে পারে ।
ব-দ্বীপ অঞ্চলে গৃহ নির্মাণে এই সকল পরিবর্তন আনা হলে আগামী বিপর্যয়ের সময়ে এই অঞ্চলে বসবাসকারী মানুষদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম হবে ।
এই পরিবর্তনশীল ব-দ্বীপ অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের গৃহ নির্মাণে বিশেষ কিছু পরিবর্তন দরকার যা প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাদের রক্ষা করতে সক্ষম।
যেমন : ঝড় ও বন্যা মোকাবিলায় -> উচ্চতা বিশিষ্ট পিরামিড জাতীয় গৃহ, ভাসমান গৃহ ( floating house or amphibious house) বা আর কিছু হতে পারে ।
ব-দ্বীপ অঞ্চলে গৃহ নির্মাণে এই সকল পরিবর্তন আনা হলে আগামী বিপর্যয়ের সময়ে এই অঞ্চলে বসবাসকারী মানুষদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম হবে ।
এই গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলের দ্বীপগুলিতে এমনই কিছু পরীক্ষামূলক নমুনা গৃহের পরিকল্পনা করা হচ্ছে যা জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া থেকে রক্ষা করার উপায় সন্ধান করবে।
প্রাথমিক নকশা : Base plan
![]() |
| Octagonal shape |
![]() |
| Maquette: side view |
![]() |
| Maquette: bottom view |
![]() |
ভাসমান স্থানের পরিকল্পনা ও পরীক্ষা। |
এই নমুনা গৃহ গুলি তৈরিতে বিশেষত সেই ব-দ্বীপ অঞ্চলে সহজলভ্য উপাদান যেমন: বাঁশ, বাঁশের বেরা, খড়, কাপড়ের দড়ি ,পেরেক, টিন, ব্যারেল, প্লাস্টিক বর্জ্য এবং সিমেন্ট এর পিলার ইত্যাদি ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই প্রকল্পটি বাস্তবায়ন করতে আপাতত দুটি পদ্ধতির পরিকল্পনা করা হয়েছে।
এক : গ্রাম পঞ্চায়েত এবং ফেরিঘাট কর্তৃপক্ষের অনুমতিতে সেই ফেরিঘাটের যাতায়াতের পথে একটি জায়গা নির্বাচন করে সেই অঞ্চলের উৎসাহী মানুষদের নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে এই উচ্চতা বিশিষ্ট পিরামিড জাতীয় গৃহের আদলে একটি বিশ্রামাগার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । যেখানে গণ পরিবহণে যাতায়াতকারী মানুষেরা বিশ্রাম নিতে ও এই গৃহ নির্মাণ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে ও জানাতে পারবে ।
দুই : গ্রাম পঞ্চায়েতের অনুমতিতে তীরবর্তী একটি জায়গা নির্বাচন করে সেই অঞ্চলের উৎসাহী মানুষদের নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে এই ধরনের কিছু পরীক্ষামূলক উচ্চতা বিশিষ্ট গৃহ এবং ভাসমান গৃহ নির্মান করা হবে যা দুর্যোগের সময়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র (খাদ্য শস্য, বিছানা ও বস্ত্র ইত্যাদি ), এবং গবাদি পশু ও পাখিদের (গরু,ছাগল,ভেড়া, হাঁস, মুরগী ইত্যাদি) রক্ষা করতে সক্ষম।
এছাড়া ও বিভিন্ন সমাজ মাধ্যম ( social media & website) ও গণ পরিবহণে এই গৃহ সম্পর্কিত বিভিন্ন পোস্টার ও তথ্য আদান প্রদানের করার মাধ্যমে এটি কে আরো উন্নত করা হবে।
এই প্রকল্পটি প্রাথমিক ভাবে সুন্দরবন অঞ্চলের ঘোড়ামারা দ্বীপটিতে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কারন এই দ্বীপের অধিবাসীরা দীর্ঘদিন ধরে বাসস্থান সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ।
পরীক্ষা : Testing

_3d.jpg)


.jpeg)




Comments
Post a Comment